Kolkata

মরসুমের প্রথম বৃষ্টিতে ভিজল তিলোত্তমা, কবে পর্যন্ত চলবে এই বৃষ্টি ভেজার পালা

অবশেষে মন প্রাণ জুড়িয়ে বৃষ্টি নামল। বৃহস্পতিবার রাত নামতেই হল বৃষ্টি। সঙ্গে ঝড়। তবে এখানেই শেষ নয়। কবে পর্যন্ত চলবে এমন ঝড় বৃষ্টি? মিলল পূর্বাভাস।

হবে হবে করছিল। সেই পরিবেশও তৈরি হচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত বৃষ্টিটা আর হচ্ছিল না। তবে এবার কলকাতায় কালবৈশাখী এল ভূগোলের পাতার শর্ত মেনে।

বলা হয় যে চৈত্র, বৈশাখ মাসে হয় কালবৈশাখী ঝড়। সঙ্গে বৃষ্টি। এবার খাতায় কলমে শহর ভিজল পয়লা চৈত্রে। মানে চৈত্র মাস শুরুই হল কালবৈশাখী দিয়ে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগেই বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছিল না। কয়েকটি জেলায় বৃষ্টি হলেও কলকাতা ও তার আশপাশ চেয়েছিল আকাশের দিকে। গুমোট ভাবটাও বাড়ছিল। অবশেষে সে সব জুড়িয়ে দিয়ে কালবৈশাখী ধেয়ে এল বৃহস্পতির রাতে। সঙ্গে ঘন ঘন বজ্র নির্ঘোষ।

ঝড় ও দমকা হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি। খুব দীর্ঘ সময় ধরে না চললেও বৃষ্টি যতটুকু হয়েছে তা ঝেঁপেই হয়েছে। ফলে সন্ধের আবহাওয়া আর রাতের আবহাওয়ায় আমূল পরিবর্তন আসে। অনেকটাই ঠান্ডা হয়ে যায় আবহাওয়া। যা রাতের তোফা ঘুমের একটা বন্দোবস্ত করে দেয়।

এবার মাঘের শেষেও বৃষ্টি তেমন হয়নি। কলকাতার জন্য ফাল্গুনও কেটেছে বৃষ্টিহীন অবস্থায়। তবে চৈত্রের শুরুতেই হল বৃষ্টি। এদিন কলকাতায় শিলাবৃষ্টি না হলেও পূর্ব বর্ধমান ও নদিয়ার বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে কলকাতায় কিন্তু বৃহস্পতিবার কালবৈশাখী হয়েই থেমে যাবে এমনটা নয়। বরং সপ্তাহের শেষের দিনগুলো সহ আগামী সপ্তাহের প্রথম ২ দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026