বাগবাজার সার্বজনীনে ঠাকুর দেখার ভিড়, ছবি - আইএএনএস
পুজোয় বৃষ্টির পূর্বাভাস তো আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। তা সঠিক প্রমাণ করে ষষ্ঠী থেকে বৃষ্টি পেয়েছে কলকাতা সহ আশপাশের জেলাগুলি। সপ্তমী থেকে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বেড়েছে। তবে অতটা কোপ কলকাতা বা তার আশপাশে পড়েনি। কিন্তু বৃষ্টি যে হয়নি এমনটাও নয়।
ষষ্ঠীর ভাসিয়ে দেওয়া বৃষ্টি অবশ্য অন্য দিনগুলোয় হয়নি। তবে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজেছে শহর থেকে গ্রাম। সপ্তমী, অষ্টমী, নবমীর পর বিজয়াদশমীতেও বৃষ্টি পিছু ছাড়ল না।
বিজয়াদশমীর সকালে শহর থেকে গ্রাম সর্বত্রই থাকে বিষাদের সুর। মনখারাপ থাকে সকলের। মাকে বিদায় জানানোর পালা এদিন। মা ফিরবেন কৈলাসে। ফের একটা বছরের অপেক্ষা।
সেই বিষাদকে যেন আরও বাড়িয়ে দিয়েছে আকাশে কালো মেঘ জমে বৃষ্টি। ভারী বৃষ্টি না হলেও কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে কিন্তু কোথাও হালকা তো কোথাও মাঝারি বৃষ্টি হয়েছে। তার মধ্যেই আবার দেখা মিলেছে রোদের।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দশমীর দিন থেকেই ক্রমশ দক্ষিণবঙ্গের পরিস্থিতির উন্নতি হবে। অন্যদিকে পরিস্থিতির অবনতি হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। এছাড়াও উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টি হবে।
তবে এবার একদিকে যেমন পুজোর ৫ দিনই বৃষ্টির হাত থেকে রেহাই মেলেনি, তেমনই বৃষ্টি কপালে ভাঁজ ফেললেও মানুষের উৎসাহে এতটুকু ভাটা ফেলতে পারেনি।
বৃষ্টি না হলেও যেভাবে তাঁরা ঠাকুর দেখতেন, বৃষ্টি হয়েও সেই একই উন্মাদনা নিয়ে তাঁরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছেন। আনন্দ করেছেন। ঠাকুর দেখেছেন।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…