Kolkata

জেলে পার্থর জন্য এতটুকু ছাড় নেই, তবে অর্পিতা পাচ্ছেন বেশ কিছু সুবিধা

আদালতের নির্দেশে ১৪ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। যেখানে পার্থ চট্টোপাধ্যায়কে মুখ বুজে সব নিয়ম মানতে হচ্ছে।

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি হেফাজত থেকে এখন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ঠাঁই হয়েছে জেলে। আদালতের নির্দেশে তাঁদের ১৪ দিনের জেল হেফাজতে যেতে হয়েছে।

গত শুক্রবারই পার্থকে প্রেসিডেন্সি সংশোধনাগারে এবং অর্পিতাকে আলিপুর সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। পার্থ চট্টোপাধ্যায়কে ২২ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সেলে রাখা হয়েছে।

সেখানে প্রথম রাতে অন্য জেলবন্দিদের মতই পার্থ চট্টোপাধ্যায়কে ২টি কম্বল দেওয়া হয়। তাঁকে কোনও খাট দেওয়া হয়নি। মেঝেতেই সেই কম্বল পেতে শুয়েছিলেন তিনি। মাথার বালিশ বানিয়েছিলেন অন্য একটি কম্বলকে। তবে তাঁকে একটি পাখা দেওয়া হয়েছে।

অন্য জেলবন্দিদের মত কমন টয়লেট ও বাথরুম ব্যবহার করতে হচ্ছে তাঁকে। খাবারও যা সকলকে দেওয়া হয়েছে তাই তাঁকেও দেওয়া হয়েছে। যা মুখ বুজে খেয়েও নিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

রাতে দেওয়া হয়েছিল রুটি-তরকারি। শনিবার সকালে চা ও পাউরুটি দেওয়া হয়। দুপুরে ছিল ভাত, মুসুরির ডাল এবং সবজি। সবই খেয়ে নেন পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়ের মত অতটা সাধারণ জেলবন্দিদের মত করে অর্পিতাকে রাখা হচ্ছেনা। বরং বেশ কয়েকটি সুবিধা পাচ্ছেন তিনি।

তাঁকে যেখানে রাখা হয়েছে তা আদপে সেল নয়। একটি ঘর। যেখানে জেলবন্দিদের ভোকেশনাল ট্রেনিং করানো হয়। ঘরে আলো, হাওয়ার বন্দোবস্ত রয়েছে।

অর্পিতা শুক্রবার রাতে না খেলেও শনিবার সকালে ও দুপুরে খান। তবে তাঁকে অন্য জেলবন্দিদের সঙ্গে কমন টয়লেট ও বাথরুম ব্যবহার করতে হচ্ছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026