Kolkata

কত টাকা আসত, কত যেত, পার্থ চট্টোপাধ্যায়কে আরও বিপাকে ফেলতে পারে ২টি ডায়েরি

২টি ডায়েরি ইডি কর্তাদের হাতে এসেছে। যা পড়তে লাগছে বিশেষজ্ঞের পরামর্শ। এই ডায়েরি যদি পুরো পড়া সম্ভব হয় তাহলে তা পার্থর জন্য আরও ভয়ংকর হয়ে উঠতে পারে।

টালিগঞ্জের ডায়মন্ড সিটির ফ্ল্যাটে তল্লাশির সময় ২টি ডায়েরি পান ইডি আধিকারিকরা। তার একটি কালো বড় ডায়েরি, অন্যটি ছোট পকেট ডায়েরি। এই ডায়েরিতে যা লেখা আছে সবটা পড়তে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হচ্ছে ইডিকে।

প্রথমে ইডি কর্তারা মনে করেছিলেন ডায়েরি ২টিতে কত টাকা নেওয়া হয়েছে তার একটা হিসেব রয়েছে। কিন্তু এবার তা পাঠোদ্ধার হতে শুরু করার পর দেখা যাচ্ছে সেখানে কত টাকা আসত আর কত টাকা বাইরে যেত তারও হিসেব থাকতে পারে।‌

এই পাঠোদ্ধার এই তদন্তে নতুন দিগন্ত খুলে দিতে পারে। পার্থ চট্টোপাধ্যায়কে আরও বিপাকে ফেলতে পারে। এমনকি অনেকের আশঙ্কা, ডায়েরি পুরো পড়া গেলে আরও কয়েকজন তাবড় নেতার নামও সামনে আসতে পারে। যদিও তা এখনও নেহাতই মনে করা মাত্র।

তবে ইডি কর্তারা মনে করছেন, যদি ডায়েরি ২টি পুরোটা পাঠোদ্ধার করা সম্ভব হয় তাহলে এই পুরো টাকার যাবতীয় লেনদেন একদম জলের মত পরিস্কার হয়ে যেতে পারে। যা এই তদন্তে গতি আনবে। তাঁরা এটাও মনে করছেন যে পকেট ডায়েরিটির চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বড় কালো ডায়েরিটি। যেখানে অনেক তথ্য লুকিয়ে আছে।

এদিকে এদিন অর্পিতা মুখোপাধ্যায়ের ৬টি নখ সজ্জার পার্লারে হানা দেন ইডি আধিকারিকরা। সেখান থেকে কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে। তবে কোনও মূল্যবান কিছু পাওয়া যায়নি। তবে ৬টি পার্লারই আপাতত সিজ করেছেন তাঁরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026