Kolkata

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একগুচ্ছ তথ্য দিয়ে মুখ খুলে দিলেন অর্পিতা

পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ২টি বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর এবার পার্থবাবুর বিরুদ্ধে মুখ খুলে দিলেন অর্পিতা।

তাঁর ইচ্ছা না থাকলেও তাঁর বাড়িতে জোর করে টাকা রাখতেন পার্থ চট্টোপাধ্যায়। যে আলমারিতে টাকা রাখা হত তার চাবি তাঁকে দেওয়া হতনা। তাঁর ঘরের আলমারির চাবি তাঁর কাছেই থাকত না।

এমনকি বেলঘরিয়া হোক বা টালিগঞ্জ, তাঁর ফ্ল্যাটের যে ঘরে টাকার আলমারি থাকত সে ঘরে ঢোকা মানা ছিল। কড়া ভাষায় তাঁকে জানিয়ে দেওয়া হয়েছিল ওই আলমারি খোলার যেন কোনও রকম চেষ্টা অর্পিতা না করেন।

ইডি আধিকারিকদের কাছে এসব তথ্য দিয়ে মুখ খুলে দিলেন অর্পিতা মুখোপাধ্যায়। সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন তাঁর ২টি ফ্ল্যাটেই পার্থবাবু সপ্তাহে ১ বার বা ২ সপ্তাহে ১ বার আসতেন। সঙ্গে থাকতেন এক অপরিচিত লোক।

অর্পিতার ফ্ল্যাটে আসার পর পার্থবাবুরা টাকা, সোনা বা দলিল রাখা আলমারির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতেন। সেখানে অর্পিতারও প্রবেশের অধিকার ছিলনা। এসব কথা ইডি আধিকারিকদের অর্পিতাই জানিয়েছেন।

ইডি আধিকারিকরা জানিয়েছেন, অর্পিতা এসব কথা স্বীকার করার সময় বারবার কেঁদে উঠছিলেন। তিনি বলছিলেন যে তাঁকে ফাঁসানো হয়েছে।

এখন ইডি আধিকারিকরা জোর দিচ্ছেন সেই লোকটিকে খুঁজে বার করতে যিনি পার্থবাবুর সঙ্গে ফ্ল্যাটে আসতেন। যার উত্তর একমাত্র পার্থবাবুর কাছেই আছে বলে জানাচ্ছেন ইডি আধিকারিকরা।

প্রসঙ্গত টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি টাকা উদ্ধারের পর গত বুধবার রাতে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২০ কোটি টাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026