Kolkata

কাকতালীয় ঘটনা, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থানে একই নামের ছাত্র

এমনটা সচরাচর দেখা যায়না। জীবনের অন্যতম এক পরীক্ষায় প্রথম স্থান ও দ্বিতীয় স্থানে থাকা ২ ছাত্রের নাম একই। ফারাক কেবল স্থান ও স্কুলের।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হল। যাতে সবচেয়ে ভাল ফল করেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার ছাত্রছাত্রীরা। মেধা তালিকায় সিবিএসই বোর্ডের পরীক্ষার্থীদের দাপট সবচেয়ে বেশি। তারপর আইএসসি এবং শেষে রাজ্যের বোর্ডের ছাত্ররা জায়গা করে নিয়েছে।

এবার প্রথম স্থান অধিকার করেছে ব্যারাকপুর সেন্ট্রাল মডেল স্কুলের হিমাংশু শেখর। কাকতালীয়ভাবে দ্বিতীয় স্থানাধিকারীর নামও হিমাংশু শেখর।

শিলিগুড়ির নির্মাণবিদ্যা জ্যোতিশিক্ষা স্কুলের ছাত্র আর এক হিমাংশু শেখর রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীর নাম এক।

তৃতীয় স্থানে রয়েছে ফিউচার ফাউন্ডেশনের সপ্তর্ষি মুখোপাধ্যায়। চতুর্থ স্থানে সাউথ পয়েন্টের জাহ্নবী শ। কোচবিহার জেনকিনস স্কুলের ছাত্র কৌস্তুভ চৌধুরী পেয়েছে পঞ্চম স্থান। ষষ্ঠ স্থান পেয়েছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট হাইস্কুলের সৌমপ্রভ দে।

সপ্তম স্থানে রয়েছে জামশেদপুরের ডিবিএমএস কদমা হাইস্কুলের দেবরাজ কর্মকার। অষ্টম স্থানে ফের জায়গা করে নিয়েছে সাউথ পয়েন্ট স্কুল। অগ্নিদ্র দে হয়েছে অষ্টম স্থানাধিকারী।

ক্যালকাটা বয়েল স্কুলের অয়ন অধিকারী পেয়েছে নবম স্থান। প্রথম স্থান ছাড়া মেধা তালিকায় দশম স্থানও পেয়েছে ব্যারাকপুরের সেন্ট্রাল মডেল স্কুল। সেখানকার ছাত্র শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় দশম হয়েছে জয়েন্টে।

এবার দেড় মাসের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হল। জেলাভিত্তিক ফলাফলে উত্তর ২৪ পরগনা এবার প্রথম স্থান অধিকার করেছে। পিছনে রয়েছে কলকাতা। অগাস্টের তৃতীয় সপ্তাহে কাউন্সিলিং শুরু হওয়ার কথা।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026