Kolkata

স্কুলে গরমের ছুটি আরও বাড়াল রাজ্যসরকার

সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার। ফলে ১৫ জুন খুলছে না রাজ্য সরকারি স্কুল।

রাজ্যে এবার তীব্র গরমের কারণে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হয়। ২ মে থেকেই সব স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়। যে ছুটি পড়ার কথা ছিল ১৪ মে।

২ মে গরমের ছুটি দেওয়ার সময় ঘোষণা করা হয় যে স্কুল ফের খুলবে ১৫ জুন অর্থাৎ পয়লা আষাঢ়। কিন্তু এবার সেই ছুটিও বাড়াল রাজ্যসরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এবার গরম দীর্ঘায়ত হচ্ছে। বর্ষা প্রবেশের নাম নিচ্ছে না। বরং প্রবল ভ্যাপসা গরমে অনেকে রাস্তায় বেরিয়ে অসুস্থও হয়ে পড়ছেন।

এই পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়াদের সুস্থ রাখতেই এই সিদ্ধান্ত। এই প্রবল অস্বস্তিকর গরম, দরদর করে ঘামে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এ থেকে ছাত্রছাত্রীদের দূরে রাখাই এই ছুটি বাড়ানোর উদ্দেশ্য।

১৫ জুন স্কুল খোলার কথা থাকলেও এখন ছুটি বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়েছে। স্কুল খুলবে ২৭ জুন। এ প্রসঙ্গে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে সরকার।

প্রসঙ্গত গত রবিবারই পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয় ২ জনের। বর্ষা অবশ্য আর ২-৩ দিনের মধ্যেই এসে পড়ার কথা।

বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলে পরিবেশ অনেকটাই বদলে যাবে বলে মনে করছেন আবহবিদেরা। সেক্ষেত্রে কি ফের ছুটি কমিয়ে দেওয়া হতে পারে। এমনও প্রশ্নও উঠছে। তবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026