Kolkata

শহরের রাজপথে পুলিশকর্মীর এলোপাথাড়ি গুলি, যুবতীর আর বাড়ি ফেরা হলনা

শহরের রাজপথে কার্যত এক হাড়হিম করা ঘটনা ঘটে গেল। এক পুলিশকর্মীর আচমকা এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারালেন এক ২৮ বছরের যুবতী।

কলকাতার পার্ক সার্কাসের মত জমজমাট এলাকায় শুক্রবার যে হাড়হিম করা ঘটনা ঘটল তাতে শহরবাসী আতঙ্কিত। পার্ক সার্কাসে রয়েছে বাংলাদেশ হাইকমিশনের অফিস। তার সামনেই ডিউটিতে ছিলেন কলকাতা পুলিশের কর্মী চৌদুপ লেপচা। আচমকাই তিনি তাঁর সার্ভিস বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেন।

গুলি চলার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন চৌদুপ। সেই গুলি গিয়ে লাগে সে সময় সেখান দিয়ে একটি বাইকে চড়ে যাওয়া রিমা সিংহ নামে এক যুবতীর বুকে। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।

বাইক চালক কোনও ক্রমে নিজেকে বাঁচাতে সক্ষম হন। এদিকে ১২-১৫ রাউন্ড গুলি চালানোর পর চৌদুপ লেপচা নিজের ওই বন্দুক থেকে নিজেকে গুলি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার পর চারধার থেকে লোকজন সেখানে ছুটে আসেন। পুলিশ এসে হাজির হয়। ওই যুবতীরও ঘটনাস্থলেই মৃত্যু হয়। রাস্তায় লুটিয়ে পড়ে থাকা তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।

হাওড়ার দাসনগরের বাসিন্দা ওই যুবতীর বাড়িতে পুলিশই এই মর্মান্তিক খবরটি দেয়। রিমার আর ১ মাস পরেই বিয়ের কথা ছিল। বাড়িতে এদিন তাঁর হবু স্বামীর দেখা করতে আসারও কথা ছিল। পার্ক সার্কাসে ট্রেনিং সেরে রিমার সন্ধেয় বাড়ি ফেরার কথা। কিন্তু সেই ফেরা আর হল না।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে চৌদুপ লেপচা মানসিক অবসাদে ভুগছিলেন। শুক্রবারই ছুটি থেকে ফিরে তিনি ডিউটিতে যোগ দেন। তাঁকে বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে পোস্টিং দেওয়া হয়। সেখানেই এই ঘটনা ঘটান তিনি।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন শুক্রবারের নমাজ পাঠ থাকায় এলাকায় ভিড় কম ছিল। নাহলে আরও বেশি মানুষের মৃত্যু হতে পারত বলে মনে করছেন স্থানীয়রা। এলোপাথাড়ি গুলি রিমা সিংহের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি অনেকগুলি দাঁড়িয়ে থাকা গাড়িতে গিয়ে লাগে।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026