Kolkata

ভ্যাপসা গরম, একটানা অস্বস্তিতে জল ঢেলে অবশেষে নামল বৃষ্টি

বর্ষা বঙ্গে প্রবেশ করেছে আগেই। তবে তার কৃপাদৃষ্টি কেবল ছিল উত্তরের দিকেই। দক্ষিণ ভ্যাপসা গরমে আর একটানা অসহ্য অস্বস্তিতে কাটাচ্ছিল। তারপর অবশেষে বৃষ্টি নামল।

বৃষ্টি নামবে কবে? আর তো পারা যাচ্ছেনা। অসহ্য অস্বস্তি, দরদর করে ঘাম, ভ্যাপসা গরমে কার্যত পরিত্রাহি রব উঠেছিল সকলের মুখে।

এদিকে রাজ্যে বর্ষার প্রবেশ ঘটেছে। উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হচ্ছে। সেখানে পরিবেশও মনোরম। যত সমস্যা দক্ষিণবঙ্গে। সেখানে বর্ষার দেখা নেই। সামান্য বৃষ্টিটুকুও নেই।

অথচ সারা দিনে আকাশে মেঘ দেখা যাচ্ছে। কিন্তু তা থেকে এক বিন্দুও জল ঝরছে না। বৃষ্টি কবে তাও পরিস্কার হচ্ছিল না।

আবহাওয়া দফতর জানিয়েছে আরও কয়েকটা দিন এমন কষ্ট সহ্য করতে হবে। তবে সেই কষ্টের মুখে জল ঢেলে বৃহস্পতিবার সন্ধেয় বৃষ্টি নামল। খুব ঝেঁপে না হলেও ঠান্ডা বাতাস আর বৃষ্টিতে অস্বস্তি থেকে কিছুটা হলেও রেহাই পেয়েছেন সাধারণ মানুষ।

আবহাওয়া দফতর অবশ্য জানিয়ে দিয়েছে এমন বৃষ্টি কোথাও কোথাও হলেও তা অস্বস্তি থেকে পুরোপুরি রেহাই দেবেনা। কারণ ফের সেই অস্বস্তির পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু সাময়িক সান্ধ্য বৃষ্টি এদিন শহরবাসীকে স্বস্তি দিতে পেরেছে।

বৃষ্টির জেরে অনেকটাই বদলে যায় আবহাওয়া। অনেককে দেখা যায় বৃষ্টিতে ভিজতে। অসহ্য ভ্যাপসা গরমে ক্লান্ত দেহ এদিনের সন্ধের বৃষ্টিতে অনেকটাই সতেজ হয়েছে। টানা কয়েকদিনের অস্বাভাবিক পরিস্থিতি এদিন ভেজা গন্ধে বদলে যায়।

প্রসঙ্গত এবার বর্ষায় কতটা স্বাভাবিক বৃষ্টি দক্ষিণবঙ্গ পাবে তা বোঝা যাচ্ছেনা। বরং কিছুটা কম বৃষ্টির পূর্বাভাসই দিয়েছে হাওয়া অফিস।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026