Kolkata

কালবৈশাখীতে লণ্ডভণ্ড শহর, ঝেঁপে বৃষ্টিতে এক ধাক্কায় নামল পারদ

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। তা মিলেও গেল। শনিবার বিকেলে চেনা কালবৈশাখীর তাণ্ডব দেখা গেল। যার ধাক্কায় অনেকটা নেমেছে পারদ।

একটা ভ্যাপসা অস্বস্তিকর গরমে শহর থেকে গ্রাম হাঁসফাঁস করছিল। রাস্তায় বার হলে ঘামের পাশাপাশি একটা অস্বস্তিকর কষ্ট সঙ্গী হয়েছিল অনেকের। হাল্কা মেঘের টুকরোর আনাগোনাও ছিল। কিন্তু গত কয়েকদিনে বৃষ্টি হচ্ছিল না।

ফলে অস্বস্তিকর গরম বেড়েই চলছিল। অবশেষে সেই সব অস্বস্তি মুছে দিল শনিবাসরীয় বিকেল। দুপুর গড়ানোর পর থেকেই আকাশ কালো হতে শুরু করেছিল। বিকেল ৪টে নাগাদ কালো অন্ধকারে ঢেকে যায় চারধার। যেন সন্ধে নেমেছে! তারপরই শুরু হয় প্রবল ঝড়।

কালবৈশাখীর দাপট অনেকদিন পর দেখা গেল। এ মরসুমে কালবৈশাখীর বড় একটা দেখা মেলেনি। তা যেন শনিবারের এই ঝড়ে পুষিয়ে গেল। শহর থেকে গ্রাম, এদিন কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হয়ে যায়। কলকাতা ও তার লাগোয়া জেলাগুলিতে এদিন কালবৈশাখীর তাণ্ডব দেখা গেছে।

প্রবল ঝড়ের পাশাপাশি নামে বৃষ্টি। সেই বৃষ্টি ঝেঁপে নেমে পারদ এক ঘণ্টার মধ্যে অনেকটা নামিয়ে দেয়। বৃষ্টিতে ভেসে যাওয়া শহরের অনেক জায়গায় জল দাঁড়িয়ে যায়।

তবু মানুষের মনে ছিল আনন্দের পরশ। বিকেলে ভেজা শহর থেকে সোঁদা গন্ধ পরিবেশটাই বদলে দেয়। শনিবার হওয়ায় অনেকেই আরও খুশি। রবিবারের আগে এমন তোফা বৃষ্টি বদল দেয় মেজাজটা।

এদিকে ঝড়ের দাপটে অনেক জায়গায় গাছ উপড়ে যায়। শহরের অনেক জায়গায় জল দাঁড়িয়ে যায়। ব্যাহত হয় যান চলাচল। এদিন রাস্তায় থাকা মানুষের জন্য চিন্তার ছিল ঘন ঘন বজ্রপাত।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026