ফাইল : বৃষ্টি ভেজা কলকাতা, ছবি - আইএএনএস
কালবৈশাখী কি এবার হবেই না? এমন প্রশ্ন অনেকের মুখেই ঘুরছিল। বৈশাখ মাসের মাঝামাঝি পৌঁছেও যখন কালবৈশাখী হল না তাহলে হয়তো আর এ বছর তার দেখা মিলবে না! এমন হতাশার কথাও শোনা যাচ্ছিল।
কিন্তু সে এল। দেরি করে হলেও শনিবার সন্ধেয় ধেয়ে এল কালবৈশাখী। একদম পুরনো ছন্দে ঝড় হল। হল বৃষ্টিও। বেশিক্ষণ ধরে বৃষ্টি না হলেও, যা বৃষ্টি হয়েছে তাতে আকাশ বাতাসের তপ্ত দহন জ্বালা জুড়িয়ে দিয়েছে শীতল বারিধারা। অনেকেই এদিন বৃষ্টি আসতে নেমে পড়েন ভিজতে। শরীর থেকে যেন লুকিয়ে থাকা গরম বেরিয়ে যেতে থাকে বৃষ্টির ছোঁয়ায়।
এদিন কলকাতা সহ আশপাশের অনেক জেলাই বৃষ্টিতে ভিজেছে। যে দক্ষিণবঙ্গ চাতক চাহনি নিয়ে চেয়েছিল আকাশের দিকে, সেই দক্ষিণবঙ্গ শুক্রবারের অল্প বৃষ্টির ছোঁয়ার পর শনিবার ভালই ভিজল।
আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল ঝড়বৃষ্টির। তবে পূর্বাভাস ছিল ১ মে-কে সামনে রেখে। অর্থাৎ রবিবার বেশি সম্ভাবনা ছিল ঝড় বৃষ্টির।
কিন্তু প্রকৃতি একদিন আগেই সেই ঝড়বৃষ্টি উপহার দিল। যাতে প্রাণ জুড়িয়ে গেছে শহর থেকে গ্রামের। আগামী রবি, সোম, মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার সন্ধেয় যে ঝড়বৃষ্টি হয়েছে তা হয়েছে মূলত স্থানীয় ভাবে তৈরি হওয়া মেঘের জন্য। তবে দক্ষিণবঙ্গে এতদিন বৃষ্টির পরিবেশই ছিলনা। এবার তা তৈরি হয়েছে বলেই জানিয়েছেন আবহবিদেরা। ফলে মে মাসে গরম হলেও সঙ্গে বৃষ্টির ছোঁয়া আশা করতেই পারেন মানুষজন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…