Kolkata

মুখ্যমন্ত্রীর হাঁসখালি মন্তব্যের উল্টো সুরে প্রতিবাদী সৌগত রায়

খোলাখুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা না করলেও, কোথাও যেন উল্টো সুরে গাইলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা সাংসদ সৌগত রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁসখালি কাণ্ড নিয়ে মন্তব্যের বিরোধিতায় সরব বহু সাধারণ মানুষও। বিরোধীরাও সুর চড়িয়েছেন। এবার কিন্তু অন্য সুরেই বাজলেন সৌগত রায়।

তৃণমূল সাংসদ দক্ষিণেশ্বরে এককটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে তিনি বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একের পর এক নারী নির্যাতনের ঘটনা লজ্জার। মহিলাদের ওপর অত্যাচারের ঘটনায় সকলেই চিন্তিত। এমন ঘটনার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি।

যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে নারী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও তা লজ্জার। পুলিশকে বিষয়টিতে নজর দেওয়ার জন্যও বলেন তৃণমূল সাংসদ।

সৌগত রায়ের এদিনের বক্তব্যের পর কিন্তু রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের যে কিছুটা হলেও সুকৌশলে বিরোধিতা লুকিয়ে আছে তাঁর মন্তব্যে তা মেনে নিচ্ছেন অনেকেই।

তৃণমূলের আর এক সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে দলের অন্দরেই কানাঘুষো শুরু হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলেন সৌগত রায়।

এদিকে সৌগত রায়ের এদিনের মন্তব্যের পর সুযোগ হাতছাড়া করেনি রাজ্য বিজেপি, কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব। সৌগত রায় সঠিক কথা বলেছেন, একজন দায়িত্ববান সাংসদের মত কথা বলেছেন বলে কার্যত মুখ্যমন্ত্রীর দিকেই ঘুরিয়ে নিশানা করেছেন তাঁরা।

রাজ্যে জুড়ে একের পর এক ঘটনা, নারী নির্যাতন সামনে আসছে। তারওপর এবার দলের অন্দরেই উল্টো সুরে গলা চড়াচ্ছেন এক এক করে নেতা। যা মুখ্যমন্ত্রীর জন্য ক্রমশ চাপের কারণ হচ্ছে।

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026