Kolkata

ঠোঁটের ডগায় অজুহাত, মাস্ক ছাড়াই বর্ষবরণে আট থেকে আশি

মাস্ক পরা নিয়ে বারবার মানুষকে সতর্ক করেছেন বিশেষজ্ঞ, চিকিৎসক থেকে প্রশাসন। কিন্তু অনেকেই এসব পরামর্শ নিয়ে মাথা ঘামাতে নারাজ। রয়েছে নানা অজুহাতও।

এবার শনিবার হওয়ায় পয়লা জানুয়ারির আনন্দটা নিতান্তই বেশি। সংক্রমণ চিন্তাকে দূরে ঠেলে অনেকেই এদিন রাস্তায় বেরিয়ে পড়েন সকাল থেকে।

চিড়িয়াখানা হোক বা ভিক্টোরিয়া, ময়দান হোক বা নিক্কো পার্ক অথবা ইকো পার্ক। সর্বত্রই এদিন পয়লা জানুয়ারি উপলক্ষে ভিড় জমান মানুষজন।

অবশ্য যে ভিড়টা ২ বছর আগেও এই দিনটায় দেখা যেত, সেই ভিড় এদিন ছিলনা। তবে খুব কমও ছিলনা। এদিন সকাল থেকেই চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মিলেনিয়াম পার্ক, ইকো পার্ক, নিক্কো পার্ক সর্বত্র ছিল মানুষের ঢল।

আট থেকে আশি সব বয়সের মানুষেরই দেখা মিলেছে। তবে যেটা সবচেয়ে বড় চিন্তার কারণ হয়েছে তা হল একটা বড় অংশের মানুষের মধ্যে সংক্রমণ নিয়ে ঢিলেঢালা মনোভাব।

অনেকেরই মুখে ছিলনা মাস্ক। অথবা মাস্ক নামানো ছিল। এঁদের মাস্ক নেই কেন জিজ্ঞাসা করাতে মিলেছে নানা অজুহাতের উত্তর। কারও অজুহাত পরেছিলেন সবে খুলেছেন। কারও দাবি, তিনি খাচ্ছিলেন বলে খুলেছেন।

কেউ বলছেন দীর্ঘ সময় মাস্ক পরে হাঁপিয়ে গেছেন বলে খুলে রেখেছেন। কারও সাফ কথা, সঙ্গে আছে, পুলিশ বললে তিনি পরে নেবেন। কারও মতে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বার হতে গিয়ে নিতে ভুলে গেছেন।

এভাবেই দিনভর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ালেন সকলে। বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে দিনটা কাটিয়ে দিলেন নিজেদের মত। দুরত্ববিধি অধিকাংশ জায়গাতেই শিকেয় ওঠে এদিন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026