Kolkata

রাজ্যের ৪টি পুরনিগমের ভোটের দিনক্ষণ জানিয়ে দিল কমিশন

কলকাতা পুরসভার ভোট শেষ। এবার রাজ্যের অন্য পুরনিগমগুলির ভোট। তারই ৪টি পুরনিগমের ভোটের দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।

কলকাতা পুরসভার ভোট হয়েছে গত ১৯ ডিসেম্বর। সেই ভোটপর্ব মিটতেই প্রশ্ন উঠছিল দীর্ঘদিন ধরে কোভিডের কারণে পিছোতে থাকা অন্য পুরনিগমগুলির ভোট কবে গ্রহণ করা হবে? কারণ এসব জায়গায় দীর্ঘদিন ধরেই পুর বোর্ড তৈরি না হয়ে পড়ে আছে।

সোমবার অবশ্য রাজ্যের ৪টি পুরনিগমের ভোটগ্রহণের কথা ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস এদিন ভোটের দিনক্ষণ ঘোষণা করেন।

তিনি জানান মঙ্গলবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৪ জানুয়ারি। মনোনয়ন জমা দেওয়া যাবে মঙ্গলবার থেকেই।

সৌরভ দাস জানিয়েছেন শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগর পুরনিগমের ভোটগ্রহণ হবে ২২ জানুয়ারি। ভোটের ফল ঘোষণা হবে ২৫ জানুয়ারি।

হাওড়ায় অবশ্য ভোটের কথা ঘোষণা করা হয়নি। হাওড়া নিয়ে সিদ্ধান্ত ঝুলে থাকায় সেখানে পুরনিগমের ভোট এখনই হচ্ছেনা। তবে হতেও পারে যদি রাজ্যপাল বিলে সই মঙ্গলবারের মধ্যে করে দেন। সেক্ষেত্রে ২২ জানুয়ারিই সেখানে ভোটগ্রহণ হবে।

যে ৪ পুরনিগমের ভোটগ্রহণ ২২ জানুয়ারি হতে চলেছে সেখানে প্রতিটি বুথেই থাকবে সিসিটিভি। ৪ জানুয়ারি রাজ্য নির্বাচন কমিশন ভোট নিয়ে জেলাশাসক ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে।‌

ফলে কলকাতার ভোট শেষ হতেই আবার ভোটের দামামা বেজে গেল। বছরের শুরুতেই ৪ পুরনিগমের ভোটকে কেন্দ্র করে প্রচারে নামতে চলেছে সব পক্ষ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026