কলকাতা পুরভোটে সস্ত্রীক ভোট দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর, ছবি - আইএএনএস
১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাঁর ওয়ার্ডে অবাধে ছাপ্পাভোট করাচ্ছেন। এই নিয়ে সকাল থেকে সব জায়গায় তাঁরা জানিয়েছেন। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। ফলে দুপুরে উত্তর কলকাতার বড়তলা থানার সামনে তাঁরা একসঙ্গে প্রতিবাদে শামিল হয়েছেন। এমনই জানালেন কংগ্রেস, সিপিএম ও বিজেপি সমর্থকেরা।
এদিন ছাপ্পা ভোটের প্রতিবাদে থানার সামনে রাস্তায় বসে প্রতিবাদে শামিল হন কংগ্রেস ও সিপিএম প্রার্থী ও কর্মীরা। পরে সেখানে যোগ দেয় বিজেপিও। ৩ বিরোধী দলের পতাকা হাতে পাশাপাশি বসে তৃণমূলের বিরুদ্ধে স্লোগানের ঝড় ওঠে।
কলকাতায় পুরভোটে সকাল থেকেই টুকটাক অশান্তি চলছিল। সকালেই বিজেপির মীনাদেবী পুরোহিত দাবি করেন তাঁর পোশাক ছিঁড়ে তাঁকে হেনস্থা করা হয়েছে।
সকালে শিয়ালদহ এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। ভোট চলাকালীন টাকি বয়েজের কাছে বোমা পড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে আহত হন একাধিক মানুষ।
বেলেঘাটার ৩৬ নম্বর ওয়ার্ডেও বোমাবাজির ঘটনা ঘটেছে এদিন। একটি স্কুলে হয়েছিল বুথ। সেই খান্না স্কুলের কাছে বোমা পড়ে। বেশ কয়েকটি বুথ থেকে হাতাহাতির খবর মিলেছে।
এদিন যেখানেই অশান্তি হয়েছে সেখানেই বিভিন্ন দল বিরোধী অন্য দলের দিকে আঙুল তোলে। যেমন টাকি স্কুলের সামনে বোমাবাজির জন্য তৃণমূল আঙুল তুলেছে কংগ্রেসের দিকে। আবার কংগ্রেসের দাবি বোমাবাজি করেছে বিজেপি।
বড়বাজার থেকেও টুকটাক অশান্তির খবর মিলেছে। তবে সব মিলিয়ে এদিন বড় কোনও অশান্তি নেই। ভোট মিটেছে শান্তিতেই।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…