Kolkata

কলকাতাতেও কি এবার ঢুকে পড়ল ওমিক্রন, তরুণীকে ঘিরে চিন্তার মেঘ

দেশের বিভিন্ন শহরেই ওমিক্রনে সংক্রমিতের খোঁজ মিলেছে। এবার কি সেই তালিকায় কলকাতাও জুড়ে যেতে চলেছে? এমন এক আশঙ্কা কিন্তু তৈরি হল এক তরুণীকে ঘিরে।

দেশের বিভিন্ন শহরে ওমিক্রন সংক্রমিতের খোঁজ মিলেছে। অধিকাংশ এসেছেন বিভিন্ন দেশ থেকে। বিমানবন্দরেই তাঁরা করোনা সংক্রমিত বলে জানা গেলে তাঁদের নমুনা পরীক্ষায় পাঠানো হয় তাঁরা ওমিক্রনে সংক্রমিত কিনা জানতে।

এভাবেই বেশ কয়েকজনের দেহে ওমিক্রন পাওয়া গিয়েছে। কিন্তু সেই তালিকায় এখনও নেই কলকাতা বা পশ্চিমবঙ্গ। কিন্তু এদিনের পর অনেকেই বলছেন বোধহয় কলকাতাও জুড়ে গেল তালিকায়। কারণ একটাই।

ব্রিটেন থেকে আসা এক ১৮ বছরের তরুণীকে পরীক্ষার পর জানা যায় তিনি করোনা আক্রান্ত। আর ব্রিটেন ওমিক্রন সংক্রমণের শিকার।

তাই সে দেশ থেকে করোনা নিয়ে এলে আশঙ্কা থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই ওই তরুণীর নমুনা ওমিক্রন সংক্রমণ কিনা জানতে পাঠানো হয়েছে।

জিনোম সিকোয়েন্সিং টেস্টের পরই জানা যাবে ওই তরুণী করোনার কোন স্ট্রেনে সংক্রমিত। তবে এটা জানা যাচ্ছে যে ওই তরুণীর উপসর্গ অত্যন্ত হাল্কা। প্রায় নেই বললেই চলে।

তাঁকে আপাতত বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টিকে হাল্কাভাবে না নিয়ে পরীক্ষার রিপোর্ট আসার আগেই বৈঠকে বসেছেন স্বাস্থ্য আধিকারিকরা।

ওমিক্রন বিশ্বে ছড়ানো শুরু হতেই এ রাজ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে ৫০ শয্যার বিশেষ বন্দোবস্ত রাখা হয়। মহিলা ও পুরুষদের জন্য ২৫টি করে বেড সংরক্ষিত রাখা হয়। যাতে ওমিক্রন থাবা বসালেও মোকাবিলায় সমস্যা না হয়। ফলে রাজ্যসরকার আগেভাগেই নিজেদের ওমিক্রন মোকাবিলায় তৈরি রেখেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026