পরীক্ষার্থী, প্রতীকী ছবি
রাজ্যে আগামী বছর ২০২২ সালের মাধ্যমিক শুরু হবে ৭ মার্চ। ওইদিন সোমবার। পরীক্ষা শুরু হবে প্রতি বছর যেমন হয় তেমনই প্রথম ভাষা দিয়ে।
৮ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা। এরপর ৯ মার্চ থাকবে ভূগোল পরীক্ষা, ১১ মার্চ ইতিহাস পরীক্ষা, ১২ মার্চ জীবনবিজ্ঞান পরীক্ষা, ১৪ মার্চ অঙ্ক পরীক্ষা, ১৫ মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। ৭ থেকে ১৬ মার্চ পর্যন্ত মাধ্যমিক চলার পর ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
২ এপ্রিল উচ্চমাধ্যমিক শুরু হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ২০ এপ্রিল পর্যন্ত। সোমবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয় মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।
এবার মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে বেলা পৌনে ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টার বা নিজের স্কুলে হবেনা। তবে নিজের স্কুলেই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। কারণ উচ্চমাধ্যমিক ২০২২ সালে নিজ নিজ স্কুলেই গ্রহণ করা হবে।
করোনাবিধি কী থাকবে তা অবশ্য এখনই পরিস্কার করা হয়নি। এখনও বেশ কয়েক মাস বাকি পরীক্ষার। মাধ্যমিক পরীক্ষা এখনও ৪ মাস বাকি। পরীক্ষার সময় করোনা পরিস্থিতি কী থাকে তার ভিত্তিতে সেই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…