বেলগাছিয়ায় ছাদ থেকে পড়ে মৃত যুবক

একটি আবাসনের ৭ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। আপাত দৃষ্টিতে আত্মহত্যা মনে হলেও ‌পুলিশ এখনই আত্মহত্যায় চূড়ান্ত সিলমোহর দিতে রাজি নয়। এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে বেলগাছিয়া রোডে। স্বভাবতই ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, লেকটাউনের আদিনাথ সাহা রোডের বাসিন্দা বছর ৩০-এর জয় মুখোপাধ্যায় একটি সংস্থার বিপণন বিভাগের কর্মী। তাঁর স্ত্রীর দাবি জয়বাবু বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন তিনি অফিস যাওয়ার নাম করে বাড়ি থেকে বার হন। তারপর হাজির হন বেলগাছিয়া রোডের ওই আবাসনে। নিরাপত্তারক্ষীকে জানান তিনি ৬ তলায় একজনের সঙ্গে দেখা করতে যাবেন। তারপর নিরাপত্তারক্ষীর নজর এড়িয়ে উঠে যায় ৭ তলার ছাদে। কিছুক্ষণ পর ওপর থেকে কিছু পড়ার আওয়াজে ফ্ল্যাটের প্যাসেজে ছুটে আসেন সকলে। দেখা যায় রক্তাক্ত ও মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছেন জয় মুখোপাধ্যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তি আত্মহত্যাই করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026