Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ল, ৯৮.২২ শতাংশে সুস্থতা

গতদিনের তুলনায় এদিন রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ কিছুটা বাড়ল। অন্যদিকে রাজ্যে করোনায় প্রাণ যাওয়ার সংখ্যা গতদিনের তুলনায় কমেছে।

রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের তুলনায় কিছুটা বাড়ল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৭১৭ জন। যার হাত ধরে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৫ হাজার ৫৩৪ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ১ হাজারের ওপর কম হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৪৯৮টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। কমে দাঁড়িয়েছে ৯ হাজার ১৬৭ জন।

এদিন রাজ্যে আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। গতদিনের চেয়ে ১ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০২ জন।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় ১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের আর এক করোনা বিধ্বস্ত জেলা উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩ জনের।

এদিন রাজ্যের ৭টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে দার্জিলিং, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও হুগলিতে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭২৬ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৭ হাজার ৯৬৫ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.২২ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কন্যা রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

তুলা রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃশ্চিক রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026