Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ল, কমল মৃত্যু

গতদিনের তুলনায় এদিন রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বেশ কিছুটা বাড়ল। অন্যদিকে রাজ্যে করোনায় প্রাণ যাওয়ার সংখ্যা গতদিনের তুলনায় কমেছে।

রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের তুলনায় কিছুটা বাড়ল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৭০৪ জন। যার হাত ধরে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৪ হাজার ৮১৭ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় দেড় হাজার বেশি হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৭৬৪টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। কমে দাঁড়িয়েছে ৯ হাজার ১৮৫ জন।

এদিন রাজ্যে আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। গত দিনের চেয়ে ২ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯৩ জন।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১০ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় কারও মৃত্যু হয়নি। রাজ্যের আর এক করোনা বিধ্বস্ত রাজ্য উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২ জনের।

এদিন রাজ্যের ৮টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে নদিয়ায় ২ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে কালিম্পং, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায়।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭৩০ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৭ হাজার ২৩৯ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.২১ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026