Kolkata

দূরে বদলির বিরুদ্ধে বিষাক্ত প্রতিবাদ, হাসপাতালে ৫ শিক্ষিকা

এক হাড় হিম করা প্রতিবাদ দেখল গোটা রাজ্য। বিকাশ ভবনের সামনে এদিন প্রতিবাদ করতে গিয়ে বিষ খেলেন ৫ জন শিক্ষিকা।

বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে বিষ পান করলেন ৫ শিক্ষিকা। এক ভয়ংকর ঘটনা চাক্ষুষ করলেন সেখানে উপস্থিত পুলিশ থেকে অন্য মানুষজন।

প্রতিবাদ করায় তাঁদের বাড়ি থেকে বহু দূরে বদলি করা হয়েছে। এমন দাবি করে ৫ শিক্ষিকা এদিন প্রতিবাদ করতে করতে বিকাশ ভবনে প্রবেশের চেষ্টা করেন।

বিকাশ ভবনেই রয়েছে শিক্ষা দফতর। শিক্ষিকারা দরজা পার করার চেষ্টা করলে তাঁদের পথ আটকায় পুলিশ। শিক্ষিকারা উচ্চকণ্ঠে প্রতিবাদ করতে করতে বিকাশ ভবনের দরজার সামনেই প্রতিবাদে শামিল হন।

এই সময় আচমকাই তাঁরা ব্যাগ থেকে শিশি বার করেন। তারপর তা গলায় ঢেলে দেন। বিষ পান করায় তাঁদের মুখ দিয়ে সাদা ফেনার মত বার হতে থাকে। অসুস্থ হয়ে সেখানেই শুয়ে পড়তে থাকেন একের পর এক শিক্ষিকা।

দ্রুত ৫ শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ২ জনকে পাঠানো হয় এনআরএস মেডিক্যালে। বাকি ৩ জনকে আর জি কর হাসপাতালে। এঁদের মধ্যে ২ শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক।

এভাবে বিষ পান করে প্রতিবাদ গোটা দেশজুড়ে হৈচৈ ফেলেছে। ফলতই কোণঠাসা রাজ্যসরকার। কীভাবে সরকারি দফতরের সামনে দাঁড়িয়ে ৫ শিক্ষিকা বিষ পান করলেন? তাঁদের আটকানোর চেষ্টা হয়নি কেন? এসব প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ৫ চুক্তিভিত্তিক শিক্ষিকাই শিশু শিক্ষা কেন্দ্রে পড়ান। তাঁরা শিক্ষক ঐক্য মঞ্চের ব্যানারে এদিন প্রতিবাদে শামিল হন। তাঁদের দাবি ছিল তাঁদের বাড়ি থেকে বহু দূরে বদলি করা হয়েছে।

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026