কোভিড-১৯, প্রতীকী ছবি
রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের তুলনায় কিছুটা বাড়ল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৬১৩ জন। যার হাত ধরে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৪ হাজার ১০৯ জনে।
এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ১৪ হাজার বেশি হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ২৬২টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। কমে দাঁড়িয়েছে ৯ হাজার ২১৭ জন।
এদিন রাজ্যে আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। গত দিনের চেয়ে ৫ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৮৩ জন।
গত একদিনে রাজ্যে করোনায় যে ১২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় কারও মৃত্যু হয়নি। রাজ্যের আর এক করোনা বিধ্বস্ত জেলা উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১ জনের।
এদিন রাজ্যের ৭টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। হুগলি ও নদিয়ায় ৩ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। ২ জনের মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানে। ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭২০ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৬ হাজার ৫০৯ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.২১ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…