Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ অনেকটা কমল, কমল মৃত্যু

গত দিনের তুলনায় এদিন রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ কমেছে। অন্যদিকে রাজ্যে মৃত্যুও আগের দিনের তুলনায় কমেছে। মৃত্যু হয়েছে ৮ জনের।

রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের তুলনায় কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৫৬১ জন। যার হাত ধরে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪২ হাজার ৯৮৬ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৩ হাজার কম হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৫৬৩টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৬১ জন।

এদিন রাজ্যে আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। গত দিনের চেয়ে ২ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬৪ জন।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মারা গেছেন ২ জন। রাজ্যের আর এক করোনা বিধ্বস্ত জেলা উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১ জনের।

রাজ্যের মোট ৫টি জেলায় এদিন করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। নদিয়ায় মারা গেছেন ৩ জন। ১ জন করে মানুষের প্রাণ গেছে হাওড়া ও হুগলিতে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৬৮৬ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৫ হাজার ১৬১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.২০ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026