Kolkata

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ আরও বাড়ল, কমল মৃত্যু

গতদিনের তুলনায় এদিন রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে। অন্যদিকে মৃত্যু আগের দিনের তুলনায় কমেছে। মৃত্যু হয়েছে ৯ জনের। যার মধ্যে ৪ জন নদিয়ার।

রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৭৫৮ জন। যার হাত ধরে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪১ হাজার ৭৪৭ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ২ হাজার বেশি হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ হাজার ২৬২টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে।

এদিন রাজ্যে আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। গত দিনের চেয়ে ৩ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৬ জন।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মারা গেছেন ১ জন। রাজ্যের আর এক করোনা বিধ্বস্ত জেলা উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১ জনের।

রাজ্যে মোট ৬টি জেলায় এদিন করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। নদিয়ায় মারা গেছেন ৪ জন। ১ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং পূর্ব মেদিনীপুরে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭৬৭ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৩ হাজার ৭৬৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.১৯ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026