Kolkata

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ বাড়ল, বাড়ল মৃত্যুও

গতদিনের তুলনায় এদিন রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে। অন্যদিকে মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে। তবে কলকাতায় করোনায় মৃত্যু নেই।

রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৭৩১ জন। যার হাত ধরে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪০ হাজার ৯৮৯ জনে।

এদিন নমুনা পরীক্ষা গতদিনের তুলনায় প্রায় ১ হাজার বেশি হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ১১৫টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। অ্যাকটিভ রোগী সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৫৩ জন।

এদিন রাজ্যে আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। গত দিনের চেয়ে ৫ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩৭ জন।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় করোনা কারও প্রাণ কাড়তে পারেনি। রাজ্যের আর এক করোনা বিধ্বস্ত জেলা উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩ জনের।

রাজ্যে মোট ৯টি জেলায় এদিন করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। দার্জিলিংয়ে মারা গেছেন ২ জন। ১ জন করে মানুষের প্রাণ গেছে কালিম্পং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭৮১ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১২ হাজার ৯৯৯ জন। সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৯৮.১৮ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026