Kolkata

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ বাড়ল, কলকাতায় মৃত্যু নেই

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আগের দিনের তুলনায় সামান্য বাড়ল। অন্যদিকে মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে। তবে কলকাতায় করোনায় মৃত্যু নেই।

রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৬৪৬ জন। যার হাত ধরে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪০ হাজার ২৫৮ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় সাড়ে ৭ হাজার বেশি হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৪৪টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৭১৫ জন।

এদিন রাজ্যে আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। গত দিনের চেয়ে ১ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৫ জন।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় করোনা কারও প্রাণ কাড়তে পারেনি। রাজ্যের আর এক করোনা বিধ্বস্ত জেলা উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২ জনের। ১ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং, কালিম্পং, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৬৬০ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১২ হাজার ২১৮ জন। সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৯৮.১৮ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

তুলা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026