Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ল, মৃত্যু কমেছে

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আগের দিনের তুলনায় সামান্য বাড়ল। অন্যদিকে মৃত্যু আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। বেড়েছে নমুনা পরীক্ষা।

রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৫৪৭ জন। যার হাত ধরে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৯ হাজার ৬১২ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় সাড়ে ৮ হাজার বেশি হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৭৫২টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যাও কমেছে। অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৭৩৬ জন।

এদিন রাজ্যে আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। গত দিনের চেয়ে ৩ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১৮ জন।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মারা গেছেন ১ জন। কলকাতায় ১ জনের প্রাণ গেলেও রাজ্যের দ্বিতীয় করোনা বিধ্বস্ত জেলা উত্তর ২৪ পরগনায় এদিন কারও মৃত্যু হয়নি। ১ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৬৩৭ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১১ হাজার ৫৫৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.১৮ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026