Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ কমল, ১০ হাজারের নিচে নামল অ্যাকটিভ রোগী

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আগের দিনের তুলনায় আরও কিছুটা কমল। রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন ১০ হাজারের নিচে নেমেছে।

রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের তুলনায় বেশ কিছুটা কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৫০২ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৯ হাজার ৬৫ জনে।

এদিন নমুনা পরীক্ষাও গত দিনের তুলনায় লাফ দিয়ে নিচে নেমেছে। ১৮ হাজার নমুনা পরীক্ষা কম হয়েছে গত দিনের চেয়ে। নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ১২৪টি।

রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে ১০ হাজারের নিচে নেমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩২ জন।

এদিন রাজ্যে আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। গত দিনের চেয়ে ৩ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩১২ জন।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মারা গেছেন ১ জন। উত্তর ২৪ পরগনায় এদিন কারও মৃত্যু হয়নি।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৬টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়ায় ২ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়। ১ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং ও কালিম্পংয়ে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৬৯১ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১০ হাজার ৯২১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.১৭ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026