Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ একই জায়গায়, মৃত্যু মাত্র ৩ জেলায়

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আগের দিনের মতই হল। রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যু অবশ্য কমেছে। মৃত্যু হয়েছে ৮ জনের।

রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের মতই হল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৭৩৯ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৭ হাজার ১৮৫ জনে।

এদিন নমুনা পরীক্ষাও গত দিনের মতই হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৪৪২টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা সামান্য কমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১০৯ জন।

এদিন রাজ্যে আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। গত দিনের চেয়ে ২ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৬ জন।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মারা গেছেন ৩ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪ জনের।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৩টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে বাকি ১ জন মানুষের প্রাণ গেছে জলপাইগুড়িতে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭৪৯ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮ হাজার ৮০০ জন। সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৯৮.১৫ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কন্যা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

তুলা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026