ফাইল : করোনা পরীক্ষার স্ট্রিপ
রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের চেয়ে কিছুটা বাড়ল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৭০০ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯ জনে।
আগের দিনের চেয়ে এদিন নমুনা পরীক্ষা প্রায় সাড়ে ৬ হাজার বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ হাজার ১১টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা সামান্য কমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৬৩ জন।
এদিন রাজ্যে দৈনিক মৃত্যু কমেছে। গতদিনের অর্ধেক হয়েছে মৃত্যু। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। গত দিনের চেয়ে ৬ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৫৮ জন।
গত একদিনে রাজ্যে করোনায় যে ৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় কোনও মৃত্যু নেই। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১ জনের।
এদিন সব মিলিয়ে রাজ্যের ৪টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। নদিয়ায় মারা গেছেন ৩ জন ব্যক্তি। ১ জন করে মানুষের প্রাণ গেছে কালিম্পং ও পশ্চিম মেদিনীপুরে।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭৪৬ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭ হাজার ২৭৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়ে আছে ৯৮.১৫ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…