ফাইল : দিল্লিতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, ছবি - আইএএনএস
রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন আগের দিনের থেকে কিছুটা কমল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৫৫৭ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৩৬০ জনে।
এদিন নমুনা পরীক্ষা এক ধাক্কায় আগের দিনের তুলনায় প্রায় ১৬ হাজার কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ১৫৩টি।
রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা সামান্য কমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩১২ জন।
এদিন রাজ্যে দৈনিক মৃত্যু কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। গত দিনের থেকে ১ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৪০ জন।
গত একদিনে রাজ্যে করোনায় যে ১১ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় কারও মৃত্যু নেই। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪ জনের।
এদিন সব মিলিয়ে রাজ্যের ৬টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে মারা গেছেন ২ জন করে ব্যক্তি। ১ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর ও হুগলিতে।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭১৯ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫ হাজার ৮০৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়ে আছে ৯৮.১৪ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…