Kolkata

জলের তলায় কলকাতা, আরও বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস ছিল সকালেই। সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। প্রবল বৃষ্টি নামে দুপুরে। বিকেল পর্যন্ত চলা সেই বৃষ্টিতে কলকাতার জলছবি প্রকট হয়েছে।

বৃষ্টির পূর্বাভাস ছিল কলকাতা সহ ৭ জেলায়। এদিন বেলা যত গড়িয়েছে এই সব জেলাতেই বৃষ্টি হয়েছে। তবে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির দাপট ছিল প্রবল।

সকাল থেকেই আকাশে ছিল কালো মেঘের ঘনঘটা। দিন যত গড়ায় ততই ক্রমে সেই মেঘ থেকে নামে বৃষ্টি। সকালের দিকে বৃষ্টির দাপট তেমন না থাকলেও দুপুর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। টানা বৃষ্টি চলতেই থাকে।‌

ফলে ক্রমে বিভিন্ন এলাকা জলমগ্ন হতে শুরু করে। জলের তলায় চলে যায় কলকাতার উত্তর থেকে দক্ষিণ। ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় জল দাঁড়িয়ে যায়।

জল দাঁড়ায় বেলেঘাটার বিভিন্ন জায়গায়। দক্ষিণ কলকাতার বকুল বাগান থেকে ঢাকুরিয়া, বিভিন্ন জায়গায় জলছবি নজর কেড়েছে। বিপাকে পড়েন সাধারণ মানুষ।

বুধবার কাজের দিন। সকাল থেকেই বহু মানুষ রাস্তায়। অফিস যাওয়ার জন্য যথেষ্ট ভিড় ছিল। বৃষ্টির জেরে তাঁরা সমস্যায় পড়েন।

তার চেয়েই বেশি চিন্তার কারণ হয় দুপুরের প্রবল বর্ষণ। কারণ বাড়ি ফেরার সময় তাঁদের যে জল যন্ত্রণার মুখে পড়তে হবে তা ভেবে অনেকেই একটু আগেভাগে অফিস সেরে বেরিয়ে পড়ার চেষ্টা করেন।

কলকাতা বানভাসি চেহারা নিয়েছিল গত সপ্তাহেই। ফের এই সপ্তাহে এদিনের বৃষ্টিতে প্লাবিত কলকাতার বিভিন্ন এলাকা। এদিকে এর মধ্যেই আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026