Kolkata

রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত্যু নেই

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আগের দিনের চেয়ে কিছুটা বাড়ল। রাজ্যের অন্যতম করোনা বিধ্বস্ত ২ জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনায় কারও মৃত্যু হয়নি।

রাজ্যে দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এদিন অনেকটা বাড়ল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৭২৯ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩০ হাজার ২৪ জনে।

এদিন নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় প্রায় ১০ হাজার বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৫৩২টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা সামান্য কমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৬৭ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। গত দিনের চেয়ে ৩ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১৭০ জন।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনা নেই। রাজ্যের ২ অন্যতম করোনা বিধ্বস্ত জেলাতেই এদিন করোনা কোরও প্রাণ কাড়েনি।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৫টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। দার্জিলিংয়ে মারা গেছেন ৩ জন। নদিয়া ও হাওড়ায় ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। ১ করে মানুষের প্রাণ গেছে পূর্ব বর্ধমান ও হুগলিতে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭৫৬ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১ হাজার ৮৭ জন। সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৯৮.১১ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026