Kolkata

১৫ লক্ষ পার রাজ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আগের দিনের তুলনায় কিছুটা কমল। অন্যদিকে দৈনিক মৃতের সংখ্যাও কমেছে। ১৫ লক্ষ পার করেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা।

রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন অনেকটা কমল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৫৭৫ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৯ হাজার ২৯৫ জনে।

এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ২১৫টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা সামান্য কমেছে। এদিনও কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮০৩ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। গত দিনের থেকে ১ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১৬১ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মারা গেছেন ১ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১ জনের। নদিয়ায় মারা গেছেন ৩ জন।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৮টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি ও দক্ষিণ ২৪ পরগনায় ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। ১ করে মানুষের প্রাণ গেছে কালিম্পং, পূর্ব বর্ধমান ও হুগলিতে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৭৩৪ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা ১৫ লক্ষ পার করেছে। দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৩১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.১১ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026