Kolkata

স্বস্তি বাড়িয়ে রাজ্যে মৃত্যু নামল ৫-এ, কমল দৈনিক সংক্রমণও

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আগের দিনের চেয়ে কিছুটা কমল। এদিকে একদিনে মৃতের সংখ্যাও গতদিনের তুলনায় অনেকটা কমেছে। দাঁড়িয়েছে ৫-এ।

রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন সামান্য কমল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৭১১ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৭ হাজার ২৫০ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে হাজার আড়াই কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ২০৯টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা সামান্য কমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৭১ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১২৮ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৫ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মারা গেছেন ১ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু নেই। জলপাইগুড়িতে মারা গেছেন ২ জন।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৪টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৮৩৫ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৭ হাজার ৯৫১ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.০৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026