Kolkata

জলের তলায় কলকাতা, বাড়িতেও ঢুকল জল

কলকাতার জল নামা অনেকটাই নির্ভর করে গঙ্গার ভাটার ওপর। কিন্তু একটানা বৃষ্টি চলতে থাকায় ভাটার সময়কে কাজে লাগিয়েও কলকাতার জল নামেনি।

বুধবার থেকেই চলছিল বৃষ্টি। তা বৃহস্পতিবার প্রকোপ বাড়ায়। যা নিরলস ধারাপাতের চেহারা নেয় সন্ধে থেকে। ফলে কলকাতা চলে যায় জলের তলায়।

বৃহস্পতিবার রাতেই অনেক এলাকায় নৌকার দেখা মেলে। আর রাত যত বেড়েছে ততই চেহারা বদলেছে বানভাসি তাণ্ডব।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রকোপ বাড়তে থাকে। সকাল থেকেই কালো আকাশে ঢাকা ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ। বেলা বাড়তেই শুরু হয়ে যায় বৃষ্টি। যা ক্রমশ তার প্রকোপ বাড়াতেই থাকে।

বৃষ্টির জেরে অনেকেই বাইরে বার হওয়ার পরিকল্পনা থেকে সরে আসেন। আর যাঁদের বাড়ি থেকে বার হতেই হয়েছে তাঁদের চরম পরিস্থিতির মুখে পড়তে হয়।

এদিকে দুপুরের দিকে দফায় দফায় বৃষ্টি এলেও বিরামহীন বৃষ্টি শুরু হয় সন্ধে নামতেই। তারপর থেকে যে একটানা তুমুল বৃষ্টি হতে থাকে তা দেখে অনেকেই চিন্তায় পড়ে যান।

আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া থেকে দক্ষিণের ভবানীপুর, পশ্চিমের বেহালা সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যায়। জল বাড়তেই থাকায় অনেকের বাড়িতেই জল ঢুকে যায়। বাড়ির একতলা অনেকেরই জলের তলায় চলে যায়।

কলকাতার জল নামা অনেকটাই নির্ভর করে গঙ্গার ভাটার ওপর। কিন্তু একটানা বৃষ্টি চলতে থাকায় ভাটার সময়কে কাজে লাগিয়েও কলকাতার জল নামেনি।

বানভাসি এই চেহারা শুধু কলকাতা বলেই নয়, দক্ষিণবঙ্গের অনেক শহরেই দেখা যায়। কারণ এ বৃষ্টি দক্ষিণবঙ্গের অনেক জায়গার পরিস্থিতি শোচনীয় করে তোলে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনায় অনেক জায়গার পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

সেখানে বৃষ্টির প্রকোপ ছিল ভয়ংকর। অনেক জায়গায় সমুদ্র বাঁধের হাল বেহাল হয়। ফলে অন্য জায়গায় জল ঢোকার সম্ভাবনা তৈরি হয়।

কিছু মানুষকে সে কথা মাথায় রেখে সরিয়ে নিয়ে যায় জেলা প্রশাসন। বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়া একটি নিম্নচাপের জেরে এই প্রবল বৃষ্টি চলছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026