Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বাড়ল

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আগের দিনের চেয়ে অনেকটা বেড়ে গেল। এদিকে একদিনে মৃতের সংখ্যাও গতদিনের চেয়ে বেড়েছে। কিছুটা বেড়েছে নমুনা পরীক্ষাও।

রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন বেশ কিছুটা বেড়ে গেল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৮১৫ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৫ হাজার ৭৭৩ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে প্রায় ২ হাজার বেশি হয়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ১২২টি।

রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা সামান্য কমেছে। এদিনও কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৭০ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। গত দিনের তুলনায় এদিন ৪ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১০৯ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় কোনও মৃত্যু নেই। তবে উত্তর ২৪ পরগনায় ১ জনের প্রাণ কেড়েছে করোনা।

এদিন সব মিলিয়ে রাজ্যের ১০টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। দার্জিলিংয়ে মারা গেছেন ৪ জন। কোচবিহারে মারা গেছেন ২ জন।

এছাড়া জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৮১১ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৬ হাজার ২৯৪ জন। সুস্থতার হার দাঁড়িয়ে আছে ৯৮.০৭ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026