Kolkata

একদিনে রাজ্যে সংক্রমণ একই জায়গায়, মৃত ১০

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আগের দিনের মতই রয়ে গেছে। এদিকে একদিনে মৃতের সংখ্যা গতদিনের চেয়ে কমেছে। অনেকটা বেড়েছে নমুনা পরীক্ষা।

রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন একই রয়ে গেল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৬৬২ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৪ হাজার ৯৫৮ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের থেকে প্রায় ১১ হাজার বেশি হয়েছে। এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে এদিনের নমুনা পরীক্ষার সংখ্যা।

এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ১১৩টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিনও কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৩৮০ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। গত দিনের তুলনায় এদিন ২ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৫ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১০ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতা বা উত্তর ২৪ পরগনা নেই। বহুদিন পর এমনটা দেখা গেল যে করোনায় সবচেয়ে বিধ্বস্ত রাজ্যের ২ জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত্যু নেই।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৭টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। জলপাইগুড়িতে মারা গেছেন ৪ জন। এছাড়া দার্জিলিং, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৮৩৮ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৫ হাজার ৪৮৩ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.০৭ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026