Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ল, মৃত ৯

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আগের দিনের তুলনায় বেড়েছে। একদিনে মৃতের সংখ্যা গতদিনের চেয়ে সামান্য বেড়েছে। ৬ জেলা ছাড়া বাকি জেলায় মৃত্যু নেই।

রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন ফের বাড়ল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৮০৬ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৩ হাজার ৬৩৯ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে প্রায় ১ হাজার কম হয়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫০ হাজার ৫৩টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৯৬ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। গত দিনের তুলনায় এদিন ১ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১ জনের। উত্তর ২৪ পরগনাতেও মৃত্যু হয়েছে ১ জনের।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৬টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। হুগলিতে মারা গেছেন ৩ জন। এছাড়া নদিয়ায় ২ জন, দার্জিলিংয়ে ১ জন এবং পূর্ব বর্ধমানে ১ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৮৯২ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৩ হাজার ৭৭০ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.০৪ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026