ফাইল : কলকাতায় করোনা পরীক্ষা, ছবি - আইএএনএস
রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন কমল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৭৩০ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২২ হাজার ৮৩৩ জনে।
এদিন নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে প্রায় ৩ হাজার বেশি হয়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫১ হাজার ১৮৮টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিনও কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৯১ জন।
এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় অর্ধেক হয়েছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। গত দিনের তুলনায় এদিন ৮ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪ জনে।
গত একদিনে রাজ্যে করোনায় যে ৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩ জনের।
এদিন সব মিলিয়ে রাজ্যের ৫টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।
রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ৯২০ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯২ হাজার ৮৭৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.০৩ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…