Kolkata

রেকর্ড পাশ উচ্চমাধ্যমিকে, রেকর্ড নম্বরে প্রথম মুর্শিদাবাদের মেয়ে

মাধ্যমিকের মত ১০০ শতাংশ না হলেও রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী এবার পাশ করল উচ্চমাধ্যমিকে। যা ইতিহাস গড়ল। ইতিহাস তৈরি করেছে উচ্চমাধ্যমিকের সর্বোচ্চ নম্বরও।

করোনার জন্য মাধ্যমিকের মতই এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষাও হয়নি। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতেই নম্বর পেয়েছে ছাত্রছাত্রীরা।

মাধ্যমিকে ১০০ শতাংশই পাশ করেছে। উচ্চমাধ্যমিকেও তাই হয় কিনা সেদিকে নজর ছিল সকলের। তা অবশ্য হয়নি। এবার উচ্চমাধ্যমিকে পাশ করল ৯৭.৭ শতাংশ ছাত্রছাত্রী। যা এখনও পর্যন্ত রেকর্ড।

এত ছাত্রছাত্রী এর আগে কখনও উচ্চমাধ্যমিকে পাশ করেনি। এবার উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। পাশ করেছে ৭ লক্ষ ৯৯ হাজার ৮৮ জন।

এবার বিজ্ঞান বিভাগেই পাশের সংখ্যা সবচেয়ে বেশি। ৯৯.২৮ শতাংশ ছাত্রছাত্রী এই বিভাগে পাশ করেছে। এবার উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বরও রেকর্ড গড়েছে।

৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছে প্রথম স্থানাধিকারী। মুর্শিদাবাদের মেয়ে রুমানা সুলতানা এই নম্বর পেয়েছে। যা সর্বকালের সেরা নম্বর হল উচ্চমাধ্যমিকে।

ইতিহাস তৈরি হলেও সর্বসাকুল্যে উচ্চমাধ্যমিকের ফলাফল কিন্তু ভাল হয়নি। ও গ্রেড বা ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশ নম্বরের মধ্যে জায়গা পেয়েছে ৯ হাজার ১৩ জন ছাত্রছাত্রী। গতবারে যে সংখ্যাটা ছিল ৩০ হাজারের ওপর।

৮০ থেকে ৮৯ শতাংশ পাওয়া ছাত্রছাত্রীরা পড়ছে এ প্লাস গ্রেডে। তাদের সংখ্যাও গতবারের চেয়ে কম হয়েছে। প্রায় অর্ধেক হয়ে গেছে সংখ্যাটা।

ফলে ৮০ থেকে ১০০ শতাংশ নম্বর পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা এবার উল্লেখযোগ্যভাবে কমেছে। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস পরীক্ষার ফল ঘোষণা করেন।

News Desk

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026