Kolkata

রাজ্যে অনেকটা কমল দৈনিক সংক্রমণ, কলকাতায় মৃত্যু নেই

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন অনেকটা কমেছে। ৬০০-র ঘরে ঢুকেছে সংখ্যাটা। এদিকে ফের কলকাতায় এদিন করোনা একজনেরও প্রাণ কাড়েনি।

রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন এক ধাক্কায় অনেকটা কমল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৬৬৬ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৮ হাজার ৮৪৭ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে প্রায় ১১ হাজার কম হয়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৩৯১টি।

রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫৯ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। গত দিনের তুলনায় এদিন ১ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে মোট মৃতের সংখ্যা ১৮ হাজারে পৌঁছল। দাঁড়িয়েছে ১৮ হাজার ১১ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় এদিন করোনায় একজনেরও প্রাণ যায়নি। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২ জনের।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৭টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। দার্জিলিংয়ে ৩ জন, পশ্চিম মেদিনীপুরে ৩ জন, জলপাইগুড়িতে ১ জন, নদিয়ায় ১ জন, হাওড়ায় ১ জন ও হুগলিতে ১ জনের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে। এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬ জন।

যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৮ হাজার ৭৭ জন। সুস্থতার হার বেড়ে এদিন দাঁড়িয়েছে ৯৭.৯৭ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026