Kolkata

রাজ্যে একদিনে সংক্রমণ কমল, বাড়ল মৃত্যু

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন অনেকটা কমেছে। দৈনিক মৃতের সংখ্যা দীর্ঘদিন পর আগের দিন ১০-এর নিচে নামলেও এদিন ফের তা ২ অঙ্কের ঘরে পৌঁছেছে।

রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন অনেকটা কমল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৮০১ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৮ হাজার ১৮১ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে প্রায় ৬ হাজার কম হয়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫১ হাজার ৩১৬টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। রাজ্যে মোট অ্যাকটিভ রোগী সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১১১ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। দীর্ঘদিন পর রাজ্যে একদিনে মৃতের সংখ্যা গতদিন এক অঙ্কে নামলেও তা এদিন ফের ২ অঙ্কের ঘরে পৌঁছে গেছে।

গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। গত দিনের তুলনায় এদিন ৩ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৯৯ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১১ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ১ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২ জনের।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৮টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। হুগলিতে ২ জন, পূর্ব বর্ধমানে ২ জন, দর্জিলিংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১ জন, হাওড়ায় ১ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ১ জনের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১২ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৭ হাজার ৭১ জন। সুস্থতার হার বেড়ে এদিন দাঁড়িয়েছে ৯৭.৯৫ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026