Kolkata

রাজ্যে একদিনে মৃত্যু কমে ১০-এর নিচে, কলকাতা মৃত্যুহীন

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন কিছুটা বাড়ল। এদিন দৈনিক মৃতের সংখ্যা দীর্ঘদিন পর ১০-এর নিচে নেমেছে। সুস্থতার হার প্রায় ৯৮ শতাংশ।

রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন সামান্য বাড়ল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৮৯৯ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৭ হাজার ৩৮০ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের মতই হয়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ১০টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৩৩ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। দীর্ঘদিন পর রাজ্যে একদিনে মৃতের সংখ্যা এক অঙ্কে নামল। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৮ জনের।

গত দিনের তুলনায় এদিন ২ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৮৮ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় এদিন একজনও মারা যাননি। দীর্ঘদিন পর এমনটা ঘটল।

উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১ জনের। এদিন সব মিলিয়ে রাজ্যের ৪টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। হুগলিতে ৩ জন, নদিয়ায় ২ জন এবং পশ্চিম বর্ধমানে ২ জনের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪২ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮৬ হাজার ৫৯ জন। সুস্থতার হার এদিন দাঁড়িয়েছে ৯৭.৯৪ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026