Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ আরও কমল, উত্তর ২৪ পরগনা মৃত্যুহীন

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন আরও কিছুটা কমল। এদিন দৈনিক মৃত্যুও গত দিনের তুলনায় কমেছে। সুস্থতার হার ক্রমশ ৯৮ শতাংশের দিকে এগোচ্ছে।

রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন আরও কিছুটা কমল। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৮৮৫ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৩ হাজার ১৪ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় কিছুটা কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ২৮৭টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩১ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। গত দিনের তুলনায় এদিন ২ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৯২৭ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১১ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। করোনার জেরে সবচেয়ে বিধ্বস্ত জেলা উত্তর ২৪ পরগনায় এদিন দীর্ঘকাল পর মৃত্যু নেই। এদিন সব মিলিয়ে রাজ্যের ৭টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, হুগলিতে ২ জন, পশ্চিম মেদিনীপুরে ২ জন, দার্জিলিংয়ে ২ জন, জলপাইগুড়িতে ১ জন ও নদিয়ায় ১ জনের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ২৪৪ জন। যার ফলে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৮০ হাজার ৫৫৬ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৮৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026