Kolkata

রাজ্যে সংক্রমণ বেড়ে ফের হাজারের দরজায়, বাড়ল মৃত্যুও

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এদিন ফের একটু বাড়ল। বেড়ে তা পৌঁছে গেল ১ হাজারের দোরগোড়ায়। এদিন দৈনিক মৃত্যুও গত দিনের তুলনায় বেড়েছে।

রাজ্যে দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন গত দিনের তুলনায় ফের সামান্য বেড়েছে। পৌঁছে গেছে ১ হাজারের দরজায়। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৯৯৫ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯ হাজার ২১৮ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় আড়াই হাজার বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৮৪২টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে। এদিনও কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪৩ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় বেড়েছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। গত দিনের তুলনায় এদিন ১ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৬৭ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩ জনের।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৯টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে জলপাইগুড়িতে ৪ জন, হাওড়ায় ২ জন, দার্জিলিংয়ে ২ জন, কোচবিহারে ১ জন, নদিয়ায় ১ জন, পশ্চিম বর্ধমানে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ১ জন ও পূর্ব মেদিনীপুরে ১ জনের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে। এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৯০ জন।

যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭৫ হাজার ২০৮ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৭৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026