Kolkata

রাজ্যে সামান্য বাড়ল সংক্রমণ, ৬ জেলা বাদে মৃত্যুহীন একদিন

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ কমেও এদিন ফের একটু বাড়ল। এদিন দৈনিক মৃত্যু সামান্য কমেছে। ৬ জেলা বাদে কোনও জেলা থেকে মৃত্যুর খবর নেই।

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণার চতুর্থ দফা চলছে। এই কড়া বিধিনিষেধের নির্দেশ যে কার্যকরী ভূমিকা নিয়েছে তা প্রায় সকলেই মেনে নিচ্ছেন। দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন গত দিনের তুলনায় সামান্য বেড়েছে। তবে তা ১ হাজারের নিচেই আছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৯৬২ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭ হাজার ২৪১ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ৬ হাজার বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ হাজার ২৭৯টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে। এদিন কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৭৫ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। গত দিনের তুলনায় এদিন ১ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৩৪ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৬ জনের।

এদিন সব মিলিয়ে রাজ্যের ৬টি জেলায় করোনায় মৃত্যু হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে হুগলিতে ৩ জন, দার্জিলিংয়ে ২ জন, নদিয়ায় ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ১ জনের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬২০ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭২ হাজার ১৩২ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৬৭ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026