Kolkata

রাজ্যে হাজারের নিচে নামল সংক্রমণ, কমল মৃত্যু ও নমুনা পরীক্ষা

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ কমে এদিন নেমে গেল হাজারের নিচে। এদিন দৈনিক মৃত্যুও কমেছে। উল্লেখযোগ্য ভাবে রাজ্যে কমেছে নমুনা পরীক্ষাও।

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণার চতুর্থ দফা চলছে। এই কড়া বিধিনিষেধের নির্দেশ যে কার্যকরী ভূমিকা নিয়েছে তা প্রায় সকলেই মেনে নিচ্ছেন।

দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন গত দিনের তুলনায় শুধু নামেইনি, এক ধাক্কায় তা পৌঁছে গেছে ১ হাজারের নিচে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৮৮৫ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬ হাজার ২৭৯ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ১২ হাজার কমেছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৩৩৮টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে। এদিনও কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫০ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। গত দিনের তুলনায় এদিন ২ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৮১৭ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে ২ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩ জনের।

এদিন রাজ্যের কোনও জেলাতেই ২ অঙ্কে নেই মৃত্যু। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ২ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন দার্জিলিং, নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও হুগলিতে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৯৭ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭০ হাজার ৫১২ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৬৩ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026