Kolkata

রাজ্যে ১৫ লক্ষ পার সংক্রমণ, মৃত্যু সামান্য কমল

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ আগের দিন দেড় হাজারের নিচে চলে গেলেও এদিন ফের তা ফিরল দেড় হাজারি ঘরে। গত দিনের তুলনায় মৃত্যু সামান্য কমেছে।

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণার চতুর্থ দফা শুরু হল বৃহস্পতিবার থেকে। তবে এই কড়া বিধিনিষেধের নির্দেশ যে কার্যকরী ভূমিকা নিয়েছে তা প্রায় সকলেই মেনে নিচ্ছেন। দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন অবশ্য ফের সামান্য বেড়েছে। দেড় হাজারের নিচে নেমেও ফের দেড় হাজারি ঘরে ফিরল সংক্রমণ।

গত একদিনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫০১ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১ হাজার ২৮৪ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় কিছুটা বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫৪ হাজার ৭৪১টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে। এদিনও কমার পর রাজ্যে মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৭০ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের। গত দিনের তুলনায় এদিন ২ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩৫ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ২৭ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় গত একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। উত্তর ২৪ পরগনাতেও মৃত্যু হয়েছে ৪ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে দার্জিলিংয়ে ৪ জন, নদিয়ায় ৪ জন, জলপাইগুড়িতে ৩ জন, পশ্চিম বর্ধমানে ৩ জন ও হুগলিতে ২ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায়।

রাজ্যে এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮৮৯ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৬৩ হাজার ৩৭৯ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৪৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026