Kolkata

রাজ্যে দেড় হাজারের নিচে সংক্রমণ, কমল মৃত্যুও

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এক ধাক্কায় আরও নেমে দেড়ে হাজারের নিচে চলে গেল। গত দিনের তুলনায় মৃত্যু বেশ কিছুটা কমেছে।

রাজ্যে কড়া বিধিনিষেধ ঘোষণা যে কার্যকরী ভূমিকা নিয়েছে তা প্রায় সকলেই মেনে নিচ্ছেন। দৈনিক সংক্রমিতের সংখ্যা এদিন আরও অনেকটা কমে গেল। নেমে গেছে দেড় হাজারের নিচে।

গত একদিনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৭৮ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৯ হাজার ৭৮৩ জনে।

এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় কিছুটা বেড়েছে। এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৯৭৫টি। রাজ্যে এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা নেমেছে। এদিনও কমার পর রাজ্যেও মোট অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫৮৫ জন।

এদিন রাজ্যে দৈনিক মৃত্যু গত দিনের তুলনায় কমেছে। গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২৯ জনের। গত দিনের তুলনায় এদিন ৬ জন কম মানুষের মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৭ হাজার ৭০৮ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ২৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রাজ্যের অন্যতম ২ করোনা বিধ্বস্ত জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

শুধু কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৭ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১০ জনের। উত্তর ২৪ পরগনা ছাড়া এদিন রাজ্যের কোনও জেলাতেই ২ অঙ্কে নেই মৃত্যু।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে নদিয়ায় ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ২ জন ও হুগলিতে ২ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ১ জন করে প্রাণ হারিয়েছেন জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনায়।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। তবে গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

এদিন সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৮০ জন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৬১ হাজার ৪৯০ জন। সুস্থতার হার এদিন বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৪৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

তুলা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026